রাজধানীর মহাখালী আমতলী এলাকার বনভবনের আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে ওই ভবনের নীচতলায় জেনারেটর থেকে সম্ভবত আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ৪টি ইউনিট কাজ করেছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এসএ