বগুড়ার দুপচাচিয়া উপজেলার সীমান্তবর্তী মথুরাপুর ক্ষুদির ভিটা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় তরুণীর (২৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে বগুড়া রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

আলতাফনগর স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ২টার দিকে দিনাজপুর থেকে সান্তাহারগামী ৭৬৮ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি উপজেলার নশরতপুর ও দুপচাচিয়া উপজেলার আলতাফনগর স্টেশনের মাঝামাঝি মথুরাপুর ক্ষুদির ভিটা এলাকায় আসলে অজ্ঞাত পরিচয় তরুণীটি লাইন পার হওয়ার চেষ্টা করেন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের গায়ে লাল রঙের থ্রি-পিস ছিলো বলে জানান স্টেশন মাস্টার আশরাফুল।

বগুড়া রেলওয়ে পুলিশের ইনচার্জ বিমল কুমার জানান, ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিচয় নিশ্চিত হওয়া গেলে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হবে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ