পাবনার ঈশ্বরদীতে এক জেএমবি সদস্যসহ পুলিশ ৯ উপজেলার ১১ থানা থেকে ৭১ জনকে আটক করেছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত পুলিশ এ অভিযান পরিচালনা করে।
ডি আই-১ আহসানুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার ৯ উপজেলার ১১ থানাতে পুলিশের এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জেলার ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে বাহার উদ্দিনকে (৫০) আটক করে পুলিশ। আটককৃত বাহার উদ্দিন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ ‘জেএমবি’র জঙ্গি সংগঠনের সদস্য।
তিনি আরো জানান, পাবনা সদর থানা ১১ জন, আটঘরিয়া থানা ৪ জন, ঈশ্বরদী থানা ১২ জন, সুজানগর থানা ৭ জন, বেড়া থানা ৮ জন, সাঁথিয়া থানা ৫ জন, আতাইকুলা থানা ২ জন, আমিনপুর থানা ৭ জন, চাটমোহর থানা ৭ জন, ভাঙ্গুড়া থানা ২ জন ও ফরিদপুর থানা পুলিশ ৬ জনকে পৃথক পৃথক অভিযানে আটক করেছে।
আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামি রয়েছে। তাদেরকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এমআইএস





