নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ কায়সারকে (৩৮) গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ।

লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেলোয়ার হোসেন জানান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। ইতোপূর্বে তিনি ছাত্রশিবিরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, গ্রেফতার ওবায়দুল্লহের বিরুদ্ধে নড়াইল সদর থানায় নাশকতা ও গাড়ি পোড়ানোর অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

এএইচ