মাইক্রোবাসের ধাক্কায় মুরগীবাহী পিকআপ উল্টে চালকসহ দু'জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কানারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি মো. আব্দুল মান্নান ফরাজী জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে মংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অনটেস্ট মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছে তার সামনে থাকা অপর একটি মুরগীবাহী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে যায়।
এ সময় পিকআপে থাকা মুরগীর খাঁচা ওই দুই ব্যক্তির গায়ের ওপর পড়লে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ছাড়া পিকআপে থাকা পাঁচশ’ মুরগীর মধ্যে অন্তত দুইশ’ মুরগী মারা গেছে। নিহতদের লাশ উদ্ধার করে বাগেরহাট মহাসড়ক থানায় রাখা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
এআর





