রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিম আলী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন নাজিম আলী। সকাল ১০টার দিকে ওই ভবনটির তৃতীয় তলায় রডের সঙ্গে বিদ্যুতের তার লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে শ্যালক শরিকুল ইসলাম নাজিম আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইআর