বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও দফায় দফায় চলা হরতালের সমর্থনে মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মিছিলটি হাতিরপুল থেকে শুরু করে এলিফ্যান্ড রোডে গিয়ে শেষ হয়।
জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মামুন। এছাড়া সৌরভ, জি এম গোলাপ রাহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিছিলে ছাত্রদল কর্মীরা দেশে নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও নতুন সংসদ নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি এবং বিরোধী নেতাকর্মীদের আটক ও হত্যার বিরুদ্ধে স্লোগান দেয়।
জেডআই





