গাজীপুরের হাজিরপুকুরে রাতুল অ্যাপারেলস লিমিটেড কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে কারখানার তিন তলায় টাইলস খসে পড়ে।
এসময় কারখানার ফাটলের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্তৃপক্ষ কারখানা দুই দিনের ছুটি ঘোষণা করেন।
জানা গেছে, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। এসময় ভবনের ভিতরে কয়েকটি টাইলস খসে পড়লে শ্রমিকদের মধ্যে ফাটল আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি ঘোষণা করেন।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, ফাটল পরীক্ষা নিরিক্ষা করে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
জেএ





