আজ রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিব একথা জানান । এ বছর চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটির বেশি। এর আগে গত ২ জানুয়ারি ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি। পরে ওই ভোটার তালিকার বিষয়ে ভোটারদের দাবি-আপত্তি নিষ্পত্তি করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে নারী ভোটার বাড়াতে নানা উদ্যোগের পরও নতুন ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যাই বেশি। সব জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ২০১৫ সালে নিবন্ধিত প্রায় ৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।

এমএইচ