বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও বাবা-মাকে মারধরের ঘটনায় রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার সকালে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।

ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, ইমরান হত্যাকাণ্ডের সঙ্গে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোনো সদস্য জড়িত না। আন্তঃকোন্দলে ইমরান মারা গেছেন। এ ঘটনা মোটর শ্রমিকদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

কেএইচ