ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক সাইদুর ইসলাম নামে এক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া জানান, মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন সাইদুল। এ সময় উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি ময়মনসিংহ জেলায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে পুলিশ।

এএস