বুধবার (২৯ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যা, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ১৩টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১২টি ট্রাক, ৬টি কাভার্ড ভ্যান, ২৮টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ ১৮০টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪০টি বাস, ১৬টি কাভার্ড ভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ মোট ৩১৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০২টি বাস, ৭৫টি ট্রাক, ৬৭টি কাভার্ড ভ্যান, ১১২টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৭১৪টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ ২৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১২৪টি বাস, ৪০টি ট্রাক, ৮০টি কাভার্ড ভ্যান, ৭৮টি সিএনজি ও ৪৫০টি মোটরসাইকেলসহ মোট ৯৪৬টি মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৮০টি বাস, ২১টি ট্রাক, ২১টি কাভার্ড ভ্যান, ৬৬টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ ৪০১টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১২টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ২৫টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ ২১৬টি মামলা করা হয়েছে।
ঢাকা মহানগরীতে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত ও ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
এস