দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকের চাপায় আরজিনা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পার্বতীপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আরজিনা পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ছোট হরিপুর মুন্সিপাড়া গ্রামের মৃত মোফাখ্খারুলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আরজিনা মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।

ওএফ