চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ মণ মা ইলিশ জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে কয়েকজন ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানাও আদায় করে।
ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
জানায়, গত ২৪ ঘণ্টায় মেঘনা নদী থেকে জেলেদের অবৈধভাবে ধরা ইলিশ বিক্রিরত অবস্থায় ফরিদগঞ্জের গোয়াল ভাওড় বাজার , হাঁসা আইলের রাস্তা, হক মার্কেট, নয়াহাট, ভাটিয়ালপুর চৌরাস্তা, কালিরবাজার চৌরাস্তা থেকে প্রায় সাড়ে ৫ মণ বিভিন্ন সাইজের মা ইলিশ জব্দ এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ফরিদগঞ্জের ইউএনও মো. কাহেদুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
একে





