ভোলায় সরকারী স্কুলগুলোতে বিনামূল্যে বই দেওয়ার কথা থাকলেও ভোলার নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে টাকার বিনিময়ে বই দেওয়া হচ্ছে।
যারা টাকা দিতে পারেনি তাদের বই প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
আর যাদের বই বিতরণ করা হচ্ছে তাদের কাছ থেকে নেয় হচ্ছে ২০০টাকা থেকে ৪০০টাকা পর্যন্ত।
এমন অভিযোগ করেছে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।
তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হক শিপুকে জিজ্ঞাস করলে তিনি বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বই বাবদ কোন টাকা নিচ্ছিনা, শুধু তাদের কাছে সেশন চার্জ বাবদ ফি নেয়া হয়েছে।
তবে বই বিক্রির অভিযোগ সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসারকে জিজ্ঞাস করলে তিনি বলেন, এ ব্যাপারে কেউ আমার কাছে কোন ধরনের অভিযোগ নিয়ে আসেনি।
তবে এমন ঘটনা ঘটলে আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান এই শিক্ষা অফিসার।
এমবিভোলায় সরকারী স্কুলে বই বিক্রি

এমবি