সংসদীয় আসনে স্থানীয় আ. লীগের কাঙ্খিত প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার সড়ক অবরোধ করেছে আ. লীগ কর্মীরা। এ ঘটনা ঘটে চাঁদপুর-৪ সংসদীয় আসনে।

যেখানে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে মনোনয়ন না দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুল রহমানকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়।

কাঙ্ক্ষিত প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় সাবেক সংসদ সদস্য শামছুল হকের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। যদিও কর্মসূচী বেশিক্ষণ স্থায়ী করতে পারে নাই তারা।

এ আসনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে চাঁদপুর- রায়পুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে নেতা-কর্মীরা।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর বাজার মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে সাংবাদিক শফিকুর রহমানের সমর্থকরা তাদের বাধা দেয়। পরে থানা পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণে আনে।

জেড