গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে রাশেদুল ইসলামের (৪৮) নামে এক শিক্ষকেরমরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নজরুল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা।

সোমবার সন্ধ্যায় উপজেলার সোনারায় ইউনিয়নের শিবরাম এলাকায় বিদ্যালয়ের আবাসিক ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।রাশেদুল ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, বিকেলে স্কুলের আবাসিক ভবনের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে রাশেদুল আত্মহত্যা করেছেন, এমন সংবাদ পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় তার বড় ভাই ছামিউল ইসলাম খন্দকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন, জানান ইসরাইল।

এআই