ময়মনসিংহে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গৌরীপুর বোকাইনগর রেলস্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) রেজাউল করিম জানান, সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে ভৈরবগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্দেশে রওনা হয়েছে। বগি মেরামতের কাজ শেষ হলেই ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেজাউল করিম।
এমবি





