ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের কাছাকাছি বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লোকাল ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে এক যাত্রী দগ্ধ হয়েছেন।

দগ্ধ যাত্রী মনু মিয়া (৬০) ময়মনসিংহের গফরগাঁওয়ের মৃত আছম উদ্দিনের ছেলে।

পথচারী হুমায়ুন জানান, রাত ৯টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেন বিমানবন্দর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। পেট্রোলবোমাটি ইঞ্জিনে বসে থাকা মনু মিয়ার পায়ে লাগে। এতে তিনি দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে এতে ট্রেনের কোনো ক্ষতি হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ