ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত (৩৫) নারী নিহত হয়। এ সময় ৫ যাত্রী আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
বুধবার সাভারের হেমায়েতপুর মোল্লা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের মোল্লাহ পাম্প এলাকায় সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে দুইটি যাত্রীবাহী দ্রুত গতিতে ওভারটেক করে যাওয়ার সময় একটি বাস আইল্যান্ডের উপর উঠে উলটে গেলে বাসের নীচে পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত নারীর মৃত্যূ হয়। এ সময় অপর ৫ যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার স্থানীয় চিকিৎসা বিভিন্ন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত নারীর পরনে সেলোয়ার কামিজ ছিল। সাভার থানার উপপরিদর্শক আব্দুল মান্নাল জানান- ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
কেএইচ





