২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরাদ্দ কমিয়ে ৬৩ কোটি ৫৯ লাখ টাকা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
আগের অর্থবছরের চেয়ে ১ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ কমেছে।
২০১৪-২০১৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ৬৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছিল।
২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুদকের জন্য বরাদ্দের ৬৩ কোটি টাকার মধ্যে অনুন্নয়ন ব্যয়ে ৫৬ কোটি ৫২ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয়ে ৭ কোটি ৭ হাজার টাকা ধরা হয়েছে।
২০১৩-২০১৪ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল ৩৮ কোটি টাকা। ২০১২-২০১৩ তে ছিল ৩৬ কোটি টাকা। এর আগে ২০১১-২০১২ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দ হয় ৩২ কোটি টাকা। ২০১০-২০১১ তে ২৫ কোটি ৮৪ লাখ এবং২০০৯-২০১০ অর্থবছরে বরাদ্দ ছিল ২৪ কোটি টাকা।
কেএইচ





