রাজধানীর আদাবর শেখেরটেক এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে মনোয়ারা বেগম নামের এক গৃহবধূ মারা ‍গেছেন। বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় তার মৃত্যু হয়।
আনুমানিক বুধবার বিকেল ৫ টার সময়, শেখেরটেক আদাবরের ১০ নম্বর রোডে ২৬ নম্বর বাড়ির ছাদে কাপড় আনতে গিয়ে অসাবধানশত নিচে পড়ে যায় মনোয়ারা বেগম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোয়ারা বেগমের স্বামী ও মেয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মনোয়ারা বেগমের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমআর