সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন আখাউড়া স্টেশনেএসে লাইনচ্যুত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম যাচ্ছিল। স্টেশনের ২ নম্বর লাইনে এলে একটি বগির সবকটি চাকা লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

আখাউড়া স্টেশনের কেবিন মাস্টার জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লোকোশেড ইনচার্জ মো. মহসীন জানান, ট্রেনটি পুনরায় চালু হতে ঘণ্টা দুয়েক লাগতে পারে।


ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ