রাজধানী গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের রাস্তায় শিকড় পরিবহনের এক যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতে খবর পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন জানান, গাড়িতে অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

জেএ