তেলবাহী ট্রাক চাপায় তানিয়া (২৬) এবং তার কন্যা শিশু ঐশি (৬) মারা গেছেন।

বুধবার বিকেল সাড়ে চারটায় খুলনার ডুমুরিয়া উপজেলার দৌলতপুর-সাহাপুর সড়কের থুকড়া ও আমভিটার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানিয়া আমভিটা উঁচু মাটি এলাকায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, নসিমন থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় তেলবাহী ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী থুকড়া বাজার এলাকা থেকে ট্রাকটি আটক করে। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

জেএ