রাজধানীর শাহবাগ থানাধীন বিচার বিভাগ ইন্সটিটিউটের সামনে সড়ক দুর্ঘটনায় হালিমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
শাহবাগ থানার এসআই আউয়াল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





