পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশব্যাপী প্রতিটি থানায় জঙ্গিবাদবিরোধী কমিটি গঠন করা হবে এবং এরই সাথে প্রত্যেকটি মসজিদ কমিটিতে জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপরাধের সমর্থক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদরদপ্তরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: প্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলিন আইজিপি।
তিনি বলেন, পুলিশ ও ওলামাদের সমন্বয়ে। দেশব্যাপী জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠিত হবে।
তিনি আরো বলেন, যেসব মাদ্রাসা ও মসজিদ কমিটি জঙ্গিবাদে মদদ দেয় সেই মদতদাতাদের চিহ্নিত করা হবে।
এআই





