টাঙ্গাইলের কালিহাতীতে আলাদা সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার সাল্লা এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান আশিকীন জানান, আজিজ ট্রাভেলসের একটি বাস উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি সকাল ৮টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সাল্লা এলাকায় রাস্তার ওপর বিকল হয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে চাপা পড়ে রেখা বেগম (৪১) নামে এক যাত্রী নিহত হন।
এর কিছুক্ষণ পরই একই স্থানে উত্তরবঙ্গগামী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তপন (৩৬) নামে এক ট্রাকচালক মারা যান। তপনের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





