সদর উপজেলার দারিয়াপুরে শিশু সৌমিক হত্যার বিচারের দাবীতে মঙ্গলবার ঘন্টাব্যাপী এক বিশাল মানববনের কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিভাবক, ব্যবসায়ীরা এতে অংশ গ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিক, পরিতোষ কুমার বটু, আনিছুর জামান দুলু, সুমন কুমার বর্মন, আব্দুর রউফ মিয়া, শিশু সৌমিকের বাবা রফিকুল ইসলাম সাজু প্রমুখ।

২২ এপ্রিল সৌমিক মিয়া (৪) রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় নিহত হয়।

এআই