মহানগরীর নওদাপাড়া এলাকার রাজু আহমেদ বাবু (২৬) নামে এক কলেজ ছাত্র ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৭ মে রাত ৮ টার পর থেকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ রাজু আহমেদ বাবু রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি মহানগরীর নওদাপাড়া এলাকার কাউছার আলীর ছেলে।

এ ঘটনায় মহানগরীর শাহ মখদুম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবুর মা হাসনা হেনা।

এদিকে, গত কয়েকদিন ধরে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য সব ঠিকানায় খোঁজ নিয়েও বাবুর সন্ধান না পেয়ে ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন তার মা হাসনা হেনা।

বাবুর চাচি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর সুফিয়া ইসলাম জানান, নিখোঁজের পর থেকে বাবুর মোবাইল ফোন বন্ধ রয়েছে। বাবু পড়ালেখার পাশাপাশি বাড়িতে কবুতর পোষতো। বাইরে খুব একটা যেতো না। কারো সঙ্গে তার কোনো শক্রুতাও নেই।

শাহ মখদুম থানার ওসি মিজানুর রহমান জানান, সাধারণ ডায়েরি করার পর থেকে বাবুকে উদ্ধারের চেষ্টা চলছে।

কেউ বাবুর খোঁজ পেলে এই নম্বরে (০১৭১৪-৪৭৫৩৩৯) অথবা শাহ মখদুম থানায় যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এএইচ