[quote]গণতন্ত্র টিকিয়ে রাখতে স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন, আমরা স্বাধীন নির্বাচন কমিশনের পক্ষে বললেন দক্ষিণ এশীয়া সম্পর্ক বিষয়ক চেয়ারপারসন জিন ল্যাম্বাট। এছাড়া জাতীয় ও উপজেলা নির্বাচনে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।[/quote]

মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোবারকের সঙ্গে বৈঠক শেষে এ উদ্বেগ প্রকাশ করেন দক্ষিণ এশীয়া সম্পর্ক বিষয়ক চেয়ারপারসন জিন ল্যাম্বাট।
ল্যাম্বাট বলেন, গত ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন ছিল অপ্রতিদ্বন্দ্বি নির্বাচন। সেখানে প্রায় সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  তিনি বলেন, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিবেন।
পরবর্তী জাতীয় নির্বাচনে  সব দল অংশ নিবে বলেও  তিনি মন্তব্য করেন।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই