১০ মার্চ আজ, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্ততি টেকসই উন্নয়নেে আনবে গতি। এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে পালিত হয়েছে র‌্যালি,আলোচনা সভা,ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া।

মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবীর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, উপসহকারী প্রকৌশলী অমিতাভ সরকার ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে শ্রীপুর সরকারি কলেজের মুক্ত মঞ্চে আলোচনা সভা ও কলেজ চত্বরে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় মিলিত হয়। ব্যাতিক্রমি এ মহড়া উপভোগ শেষে দিনের কার্যক্রম শেষ করা হয়।

সাইফুল্লাহ/এএস