বুধবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে সীতাকুন্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সাথে এক বৈঠকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বিএনপিকে একটা গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মালম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। আমরা সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখব।
বৈঠকে সীতাকুন্ড স্রাইন কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের সীতাকুন্ডে অবস্থিত চন্দ্রনাথ ধামে গমনের ক্ষেত্রে ভক্তবৃন্দের নানা সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন।
এ সময় সীতাকুন্ডের চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার ও পার্শ্ববর্তী অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেন মন্ত্রী।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান, মেজর জেনারেল (অব.) জীবন কানাইসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
এস