মুন্সীগঞ্জের চরাঞ্চল আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্যালক-ভগ্নিপতি নিহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের মেঘনা নদী ঘেষা কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন : ফয়েজ মিজি (৩০) ও মোহন বেপারী (৪৫)। আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর সার্কেলের এএসপি মো. ইমদাদ হোসাইন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে।
দুই পরিবারের বিরোধের জের ধরে মিস্টার মিজি গং ফয়েজ মিজিকে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় তার ভগ্নিপতি মোহন এগিয়ে গেলে তাকেও এলোপাথাড়ি গুলি করে হত্যা করা হয়।
এমকে





