সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পাবনা জেলা জামায়াতের আমির মাওলনা আব্দুর রহিমসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে আটক করে। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
এছাড়া, পাবনা জেলা জামায়াতের আমির মাওলনা আব্দুর রহিমসহ শীর্ষ ৩ নেতাকে দারুল আমান ট্রাস্ট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকাল সাতটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। বাকি দুইজন হলেন- জেলা ওলামা মাশায়েখ সভাপতি ও ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ও পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ।
অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচিকে ঘিরে নাশকতা সংঘটিত করার লক্ষ্যে জামায়াতের ঘাঁটি হিসেবে খ্যাত দারুল আমান ট্রাস্টে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা গোপন বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় উপরিউক্ত ৩ জামায়াত নেতাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ইআর





