খুলনার তেরখাদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার আটুলিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেরখাদা থানার অফিসার ইন চার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি বন্দুক, ৫টি বোমা ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে তেরখাদা থানায় ৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ