পঞ্চগড়ে প্রথম বারের মত অনলাইন ভিত্তিক ভ্রাম্যমান আদালত (ই-মোবাইল কোর্ট) পরিচালনা করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মুল্যে পোশাক বিক্রির দায়ে পালকি নামের একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানকে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুন) দুপুরে পঞ্চগড়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হাসান আল মারুফ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, পঞ্চগড় শহরের সেন্ট্রাল প্লাজায় পালকি নামের একটি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান কোন প্রকার মূল্য তালিকা ছাড়াই মেয়েদের লেহেঙ্গা, শিশুদের পোশাক ও ছেলেদের পাঞ্জাবী নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুন মূলে বিক্রি করছিল।

ভ্রাম্যমান আদালতে তা প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ গোলাম আজম জানান, পঞ্চগড়ে এই প্রথম বারের মত অনলাইন ভিত্তিক ভ্রাম্যমান আদালত (ই-মোবাইল কোর্ট) পরিচালনা করা হলো।

এই আদালত পরিচালনার সাথে সাথেই সরকারের নির্ধরিত সার্ভারে যাবতীয় তথ্যাদী আপলোড করা হয়। যাতে কোন মহলের সুপারিশের সুযোগ থাকবেনা বলে তিনি জানান।

এআই