মৌলভীবাজারে মোবাইল ফোন বিক্রির সময় দুই চীনানারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শহরের কোদালীপুলএলাকার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছেথাকা চীনে তৈরি স্যামসাং, আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ৩০টি সেলফোন ও নগদ ১২হাজার টাকা জব্দ করা হয়।
চীনা নাগরিকরা হলেন, লিও দান রিন (৩৫) (পাসপোর্ট নং জি ২৮৭৬৮৫৩৭) ও রিজি মিলি (৩৬) (পাসপোর্ট নং জি ২৬৯৬৮৬১৯)।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মদ জানান, চীনা দুই নারীরাস্তার পাশের দোকান ও পথচারী সাধারণ ক্রেতাদের কাছে মোবাইল ফোন বিক্রিকরছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তাদের দু’জনকেজিজ্ঞাবাসাবাদের জন্য মৌলভীবাজার সদর থানায় নিয়ে আসা হয়।
তিনি আরওজানান, বিদেশী নাগরিকের এভাবে কোনো কিছু বিক্রি করার অনুমোদন নেই। তারাকোথায় থাকেন বা এদেশে কিভাবে এসেছেন তা জানারও চেষ্টা করছে পুলিশ। যদিতাদের বৈধ পাসপোর্ট না থাকে ও প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারেন তাহলেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেআই





