নাশকতার মামলায় মিরসরাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম নূরুল হুদা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, নূরুল আমিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৫টি মামলা আছে। এর মধ্যে আটটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে।
পরোয়ানা মূলে রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এইচ ই





