বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার দুপুর ২টায় রাজধানীর বাংলামোটর থেকে পরীবাগ মোড় পর্যন্ত রাজপথে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্তর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, মো আব্বাস আলী, মামুন খান, সাইদুর রহমান, মাসুদুর রহমান, মারজুক মোহসীন, রহমত রুমী, নাহিদ হাসান নিপু, ঢাকা কলেজের ছাত্রনেতা মোহাম্মদ তুহিন, মাহমুদ মিনু, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা খোরশেদ আলম লোকমান, এমদাদ ভূইয়া, ফরহাদ ফাহাদ, সাগর আহমেদ রাজ, রিদয় হাসান, ওয়াসিম আকরাম, পিয়াস পার্থ, সাফায়েত হোসেন প্রমুখ।

মিছিল থেকে বেগম খালেদার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও হরতাল-অবরোধের সমর্থনে শ্লোগান দিতে দিতে পরীবাগ মোড়ে পৌঁছালে সেখানে পুলিশি বাধার সম্মুখীন হয়।

কেএইচ