বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালের (পিজি হাসপাতাল) এ ব্লকের ৪র্থ তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১ টা ১৪ মিনিটে আমরা পিজি হাসপাতালে আগুন লাগার খবর পাই। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এর আগে, মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে বেশ কয়েকজন আহত হলেও হতাহতের কোনো খবর মেলেনি, তবে পুড়ে গেছে ১৫শ ঘর। আগুনের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

এনএইচ