জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি মাত্র ১ সেন্টিমিটার কমে সোমবার সকালে বিপদসীমার ২৪ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানিবন্দি অবস্থায় এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় জেলার সাতটি উপজেলার প্রায় দেড় লাখ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গত অনেক এলাকায় এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পৌঁছেনি। দুর্গত এলাকায় কাজ, খাদ্য, বিশুদ্ধ পানি ও গো খাদ্যোর তীব্র সংকট দেখা দিয়েছে।
প্রায় ১৫ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





