ঝিনাইদহ জেলার গান্না সাংগঠনিক থানার ছাত্রশিবির সভাপতি হাফেজ জসীম উদ্দীনকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করে দীর্ঘ ২১ দিন পর গুলি করে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

শুক্রবার বিকালে গাজীপুরেমহানগরীর সভাপতি আহমদ ইমতিয়াজের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির।

এসময় বিক্ষোভ শেষে সংখিপ্ত সমাবেশে শিবির নেতা বলেন পুলিশ বাহিনী দ্বারা হাফেজ জসীম উদ্দীন ভাইকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।আমরা প্রশাসনকে বলে দিতে চাই,তোমরা আমার মেধাবী ভাইকে হত্যা করেছ,এভাবে হত্যা করে ইসলামী ছাত্রশিবিরকে ধ্বংস করা যাবেনা।

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে গিয়ে মেধাবীদের হত্যা করার মত আর দুঃসাহস করবেন না,আপনারা আপনাদের দায়িত্ব যথাযথ পালন করুন অন্যথায় এদেশের ছাত্রসমাজ একদিন এর কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ।

দীর্ঘ ২১ দিন অমানুষিক নির্যাতন করার পর গুলি করে হত্যা করে ইসলামী আন্দোলনের কর্মীদের দমিয়ে রাখা যাবেনা,আমরা আজকের কর্মসূচী থেকে অন্যায়কারী পুলিশ বাহিনীকে বিচারের আওতায় এনে সঠিক বিচার দাবি করছি।

মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর সেক্রেটারি ইশমাম আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,অফিস সম্পাদক গোলাম কিবরিয়া,মানবউন্নয়ন সম্পাদক ফখরুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এমবি