পদ্মা নদীতে ঢেউ কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু করেছে।
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টায় লঞ্চ চলাচল শুরু হয়।
এর আগে সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে এই নৌ-রুটে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, পদ্মায় ঢেউ কমে যাওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে সর্বমোট ৩৩টি লঞ্চ চলাচল করছে বলেও জানান তিনি।
এমবি





