ঘুর্ণিঝড় ‘মোরা’র আঘাত চলাকালীন সময়ে নগরের পতেঙ্গা ও হালিশহর এলাকায় জনগণের পাশে ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার ( ৩০ মে ) সকাল ৯ থেকে উপকূলীয় এলাকার দক্ষিণ পতেঙ্গা, উত্তর পতেঙ্গা, দক্ষিণ হালিশহর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
তিনি প্রবল বর্ষন ও ঝড়ো হাওয়া উপেক্ষা করে নাগরিকদের হালচাল, গতিবিধি ও তাদের জীবন মান এবং ক্ষয়ক্ষতি, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত নাগরিকদের জীবনমান সরেজমিনে দেখাশুনা করেন।
এসময় তিনি আশ্রয়কেন্দ্র সমূহে আশ্রিত নাগরিকদের থাকা খাওয়া ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য চসিক এর সংশ্লিষ্ট শাখা ও স্থানীয়কাউন্সিলরদের নির্দেশনা প্রদান করেন।
মেয়রের সাথে উপকূলীয় এলাকাসমূহের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বে নিয়োজিত উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ উদ্ধারকাজে নিয়োজিত সংশ্লিষ্টরা ছিলেন।
এছাড়াও মেয়র আ জ ম নাছির উদ্দীন ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বর্ষন জনিতকারনে সৃষ্ট জলাবদ্ধতা জায়গা সমূহ চিহ্নিত করার জন্য প্রধান প্রকৌশলী সহ প্রকৌশলীদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরেঘুরে দেখেন।
তিনি জলাবদ্ধতা সৃষ্টির কারন সমূহ খতিয়ে দেখে নিরসনের উদ্যোগ গ্রহনের জন্য প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
এমই/ মসুম





