রাজধানীর ভাটারা এলাকায় ২ যুবককে গুলিবিদ্ধ করেছে দূর্বৃত্তরা। তাদের নাম পারভেজ(২৭) এবং সবুজ(৩০)।

রোববার সন্ধ্যা ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ভাটারা থানার ওসি মোহাম্মদ আলী টাইমনিউজবিডিকে জানান, আনুমানিক সন্ধ্যা ৮টার দিকে ভাটারা থানা থেকে কিছু দুরে দূর্বৃত্তরা এই ২ যুবককে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে রাত ১০টার দিকে স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরো জানান, কে বা কারা যুবকদের গুলিবিদ্ধ করেছে আমরা সেটা গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি।

ঢাকা, জেইউ, ২২ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস