গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাক-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় হাফেজ মোহাম্মদ জাফর (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

তিনি কালিয়াকৈর উপজেলার হরিনহাটি মাদ্রাসার শিক্ষার্থী ও সাহেবাবাদ গ্রামের আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কোণাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, তিন যুবক মোটরসাইকেল যোগে কালিয়াকৈর থেকে চন্দ্রা যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ছিটকে রাস্তার পাশে পড়ে যান। ফলে ঘটনাস্থলেই মারা যান জাফর। নামে এক যুবক।

অপর দু’জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এআই