বগুড়ার আদমদীঘি ও কাহালু উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় সাতজন মারা গেছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, আদমদীঘি উপজেলার খারিয়াকান্দী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মজিদ (৩০), কাহালু উপজেলার কাশিমালা গ্রামের আব্দুল মতিনের ছেলে আহসান হাবিব পাশা (৩৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল এলাকার আজাহার আলীর ছেলে মধু (৪০), কাজিম উদ্দিন ব্যাপারীর ছেলে তারা মিয়া (৩৫), লোকমান (৫০) এবং অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি।
আদমদীঘি থানার অফিসার ইন চার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান,সোমবার রাত সোয়া আটটার দিকে উপজেলার নশরতপুর থেকে মুরইলগামী একটি ট্রাক্টরবিপরীত দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মজিদ ও পাশা নামের দুইব্যক্তি নিহত হন। এ সময় সোহাগ নামের অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
অন্যদিকে কাহালু থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জামান মিয়াজানান, সোমবার দিনগত রাত সোয়া আটার দিকে কাহালু উপজেলাধীন নওগা-বগুড়া সড়কেবাসের ধাক্কায় যাত্রীবাহী ভটভটি খাদে পড়ে ঘটনাস্থলেই মধু ও তারা মিয়া নামেরদুইজন নিহত হন এবং অজ্ঞাত পরিচয় নয় যাত্রী গুরুতর আহত হন। বগুড়া শহীদ জিয়াউররহমান মডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়ার পরে আহতদের মধ্যে অজ্ঞাত পরিচয়তিনজন মারা যান। ধান কাটার কাজ শেষে ১১ জন শ্রমিক ভটভটিতে করে দুপচাচিয়া থেকেকাহালু ফিরছিলেন বলে জানা গেছে।
কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলকলেজহাসপাতালে (শজিমেক) আহত সাত জন চিকিৎসাধীন রয়েছে বলেও থানা সূত্রে জানা যায়।
কেএইচ





