স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় বেতন স্কেল চালুর পর ২০১৫ সাল পর্যন্ত দেশে মোট আটবার পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর নতুন বেতন কাঠামো প্রণয়ন হওয়ার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে তা পিছিয়ে যায়।

২০২৬ সালে এসে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পর্যালোচনা চলছে। এ লক্ষ্যে গঠিত ১০ সদস্যের বিশেষ কমিটি বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ বিশ্লেষণ করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ গ্রেডে বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি করে নতুন স্কেল প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেডভিত্তিক )

০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত)

০২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০ টাকা

০৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা

০৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০ টাকা

০৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০ টাকা

০৬ ৭১,০০০ – ১,৩৪,০০০ টাকা

০৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০ টাকা

০৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০ টাকা

০৯ ৪৫,১০০ – ১,০৮,৮০০ টাকা

১০ ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা

১১ ২৫,০০০ – ৬০,৫০০ টাকা

১২ ২৪,৩০০ – ৫৮,৭০০ টাকা

১৩ ২৪,০০০ – ৫৮,০০০ টাকা

১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০ টাকা

১৫ ২২,৮০০ – ৫৫,২০০ টাকা

১৬ ২১,৯০০ – ৫২,৯০০ টাকা

১৭ ২১,৪০০ – ৫১,৯০০ টাকা

১৮ ২১,০০০ – ৫০,৯০০ টাকা

১৯ ২০,৫০০ – ৪৯,৬০০ টাকা

২০ ২০,০০০ – ৪৮,৪০০ টাকা

তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি এখনো প্রস্তাবিত তালিকা। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের পরই চূড়ান্ত বেতন কাঠামো কার্যকর হবে।

এস