হরতালের দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জে পৃথক দুটি স্থানে বাস ও ট্রাকে আগুন দিয়েছে দূর্ববৃত্তরা।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরাতন ফেরি ঘাট এলাকায় গোধুলি পরিবহণের একটি বাসে সোমবার সকালে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি রাস্তায় দাঁড়ানো অবস্থায় ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইউনুস আলী জানান, খুব সকালের দিকে এই ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি ।

অপরদিকে গজারিয়া উপজেলার জামালদী বাস স্ট্যান্ডের কাছে হাস পয়েন্টে দাঁড়িয়ে থাকা কুমিল্লাগামী বই বহনকারী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এই সময় ট্রাক চালক নামতে গিয়ে আহত হন।

হাইওয়ে ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান , সকালের দিকে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে।

এমকে